২৪ নয় ২৫ ঘণ্টায় একদিন! বদলে যাচ্ছে পৃথিবী

পৃথিবীর দিন ও রাতের দৈর্ঘ্য কি বদলে যাচ্ছে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর আহ্নিক গতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে, ফলে একদিন ২৪ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টার হতে পারে। অর্থাৎ, ভবিষ্যতে পৃথিবী নিজের অক্ষরেখার চারপাশে ঘুরতে আরও এক ঘণ্টা বেশি সময় নেবে।



কেন বাড়ছে দিনের সময়?

আমরা সবাই জানি, ২৪ ঘণ্টায় পৃথিবী একবার নিজের অক্ষের চারপাশে ঘোরে, যা আহ্নিক গতি নামে পরিচিত। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আহ্নিক গতির প্রকৃতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে। ফলে দিনের দৈর্ঘ্য বাড়তে পারে।

পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, যা দিন-রাত সৃষ্টি করে। এই গতির কারণেই পৃথিবীর সব অংশ সূর্যের আলো পায় এবং আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটে। তবে গবেষকদের মতে, এই গতি ধীরে ধীরে শ্লথ হয়ে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে ২৫ ঘণ্টায় একদিন সম্পন্ন হবে।

কীভাবে শুরু হয়েছিল আহ্নিক গতি?

প্রায় ৪৬০ কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল গ্যাস ও ধুলো থেকে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জমাট বাঁধার সময় থেকেই আহ্নিক গতি শুরু হয়। বিজ্ঞানীরা মনে করেন, কোটি কোটি বছর আগে একদিনের দৈর্ঘ্য ২৩ ঘণ্টা ছিল। ধীরে ধীরে তা ২৪ ঘণ্টায় এসেছে, এবং আগামী ২০ কোটি বছরে তা আরও এক ঘণ্টা বাড়তে পারে।

গবেষণা কী বলছে?

জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তন এবং ভূতাত্ত্বিক কারণেই আহ্নিক গতির পরিবর্তন ঘটছে। বিজ্ঞানী উলরিখ স্ক্রিবার জানান, 'রিং লেসার প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে, পৃথিবীর আহ্নিক গতিতে সামান্য পরিবর্তন হচ্ছে।' মাটির ২০ ফুট গভীরে থেকে আহ্নিক গতির উপর গবেষণা করা হচ্ছে।



কবে আসবে এই পরিবর্তন?

তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পরিবর্তন খুব দ্রুত ঘটবে না। এটি একটি ধীর প্রক্রিয়া। তবে যখন এটি হবে, তখন চাঁদ পৃথিবীর আরও কাছাকাছি চলে আসবে এবং স্থল ও জলভাগের পরিবর্তন ঘটবে। পরিবেশের উপরও এর গভীর প্রভাব পড়বে।

সুতরাং, ভবিষ্যতে পৃথিবীর একদিন ২৫ ঘণ্টার হতে পারে, তবে এটি হতে সময় লাগবে কয়েক কোটি বছর। তবে জলবায়ু পরিবর্তন এবং আহ্নিক গতির পরিবর্তনের উপর নজর রাখা জরুরি, কারণ এটি পরিবেশ ও আবহাওয়ার উপর বড় প্রভাব ফেলতে পারে।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.