ইংরেজি নয়, এবার বলুন বাংলায়! দৈনন্দিন ৭টি সাধারণ শব্দের বাংলা প্রতিশব্দ জানুন
আমরা কিছু সাধারণ ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ নিয়ে আলোচনা করবো, যা হয়তো অনেকের জানা নেই। ভিডিওর শুরুতেই বলি, ভাষা আমাদের সংস্কৃতির গৌরব, আর তাই ভাষার যথাযথ শব্দগুলোর সঠিক ব্যবহার আমাদের পরিচয় বহন করে।
টেলিভিশন শব্দের বাংলা হচ্ছে দূরদর্শন তন্ত্র। আমাদের চারপাশের খবর, বিনোদন এবং শিক্ষামূলক বিষয়গুলো দূরদর্শন তন্ত্রের মাধ্যমে সহজেই দেখতে পাই।
টেলিফোনের বাংলা হলো দূরভাষ যন্ত্র। এটা আমাদের দূরের মানুষদের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে।
মোবাইল ফোনের বাংলা প্রতিশব্দ ভ্রমণমান। আজকাল এটি আমাদের হাতের মুঠোয় থাকা যোগাযোগ মাধ্যম।
ব্যাগ শব্দের বাংলা হলো থলে। থলেতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বহন করতে পারি।
কাপের বাংলা প্রতিশব্দ পেয়ালা। চা বা কফি খাওয়ার জন্য সাধারণত পেয়ালা ব্যবহার করা হয়।
চেয়ার এর বাংলা শব্দ হলো কেদারা। বসার জন্য এটি ব্যবহৃত হয়।
রেডিও এর বাংলা প্রতিশব্দ বেতার। এই বেতার মাধ্যমে খবর এবং গান শোনা যায়।
প্রতিদিনের এই সাধারণ শব্দগুলোতে বাংলার ব্যবহার শুধু আমাদের ভাষাকে শক্তিশালীই করবে না, আমাদের নিজস্ব পরিচয়কেও উজ্জ্বল করবে।

No comments