পাকিস্তানে থেকে যাওয়া ৩০ লক্ষ বাঙালির বর্তমান অবস্থা
কল্পনা করুন, একটি নতুন দেশের স্বপ্ন দেখে নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। কিন্তু কয়েক দশক পরও আপনাকে সেখানকার মানুষ বলে গন্য করা হচ্ছে না! আপনার কোনো নাগরিকত্ব নেই, সরকারি সুযোগ-সুবিধা নেই, এমনকি নিজের সন্তানকে ভালো স্কুলে পাঠানোর অধিকারও নেই! কেমন লাগবে তখন?
আজ আমরা কথা বলবো পাকিস্তানে বসবাসরত প্রায় ৩০ লক্ষ বাঙালির করুণ বাস্তবতা নিয়ে। যারা ১৯৪৭ সালে দেশভাগের সময় নতুন জীবনের আশায় পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু আজও তারা সেখানে পরবাসীর মতো জীবনযাপন করছেন!
১৯৪৭ সালের দেশভাগের পর বহু বাঙালি পরিবার তাদের শেকড় ছিঁড়ে পাকিস্তানে পাড়ি জমায়। তখন ভাবা হয়েছিল, তারা সেখানে নিজেদের একটি নতুন পরিচয় গড়ে তুলবে। কিন্তু কী পেল তারা?
আজ পাকিস্তানের করাচি শহরে লক্ষ লক্ষ বাঙালি থাকেন, কিন্তু তারা এখনো সামাজিকভাবে বিচ্ছিন্ন!
👉 কীভাবে? তারা কি নাগরিকত্ব পেয়েছে?
👉 তাদের কি সরকারি চাকরি পাওয়ার সুযোগ আছে?
👉 তাদের জীবনযাত্রা কেমন?
আপনি যদি করাচির নির্দিষ্ট কিছু এলাকায় যান, তাহলে দেখতে পাবেন একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ। সেখানে বাঙালিরা বাস করেন গলির ভেতর ছোট ছোট ঘুপচি ঘরে। অধিকাংশ বাঙালি নিম্ন আয়ের পেশায় কাজ করেন – মাছ ধরা, ম্যানুয়াল শ্রম, ছোটখাটো দোকানদারি। কিন্তু কেন? কেন তারা অন্যদের মতো সুযোগ পাচ্ছেন না?
মূল কারণ – নাগরিকত্ব সংকট! পাকিস্তানে থাকা অধিকাংশ বাঙালির এখনো পাকিস্তানি পাসপোর্ট নেই! নেই জাতীয় পরিচয়পত্রও! এর মানে কী? এর মানে হলো, তারা সরকারি চাকরি তো দূরের কথা, স্কুল-কলেজের ভর্তি, চিকিৎসাসেবা – এমনকি জমি কিনতেও পারে না!
এত বছর পরেও তাদের কেন নাগরিকত্ব দেওয়া হয়নি?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একবার বলেছিলেন, বাংলাদেশি এবং আফগান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু বাস্তবে কী হলো? কিছুই হলো না! বারবার আন্দোলন করেও কোনো লাভ হয়নি।
👉 পাকিস্তানে জীবনযাত্রার ব্যয় বাড়ছে, কিন্তু বাঙালিদের আয়ের অবস্থা কেমন?
👉 পুলিশি নির্যাতন, অবহেলা – এসব কী সত্যিই ঘটছে?
পাকিস্তানের বাঙালিদের নিয়ে খুব কমই আলোচনা হয়। কারণ তারা যেন এক অদৃশ্য জনগোষ্ঠী।
আমরা যখন স্বাধীন বাংলাদেশের আলোয় পথ চলছি, তখন পাকিস্তানে থেকে যাওয়া এই বাঙালিরা এখনো দাসত্বের শৃঙ্খলে বন্দী! তারা কি কখনো মুক্তি পাবে? তারা কি কখনো নিজেদের পূর্ণাঙ্গ নাগরিক বলে পরিচয় দিতে পারবে?
আপনার মতামত কী? পাকিস্তানে থাকা এই ৩০ লক্ষ বাঙালির ভবিষ্যৎ কী হতে পারে? কমেন্টে জানান, এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই সত্য জানতে পারে!


.jpg)
No comments